,

ওমরাহ পালনে লাগবে করোনার নেগেটিভ সনদ

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে যারা সৌদি আরবে যেতে চান তাদের দেশটিতে প্রবেশ করেই করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে। একই সঙ্গে নতুন এই নির্দেশনা সৌদি আরবে ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

সৌদি আরবের হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র ওমরাহ পালন বা ভ্রমণের জন্য সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে রওনা দেওয়ার ৪৮ ঘণ্টা আগে করোনার পিসিআর কিংবা অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে। নেগেটিভ সনদ থাকলে তবেই সৌদি আরবে প্রবেশ করা যাবে।

হালনাগাদ এ নির্দেশনা আগামীকাল বুধবার রাত ১টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জের ধরে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নির্দেশনা হালনাগাদ করেছে দেশটির সরকার।

এর আগে ২০২২ সালের শুরুতে পবিত্র ওমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা দিয়েছিল সৌদি আরব। ওই নির্দেশনা অনুযায়ী, প্রথমবার পবিত্র ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করার অনুমতি দেওয়া হয়, যা সব বয়সী মানুষের জন্য প্রযোজ্য ছিল। বলা হয়, প্রথমবার ওমরাহ পালন শেষে দ্বিতীয়বার ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিদের ইটামারনা বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে আবারও আবেদন করতে হবে।

গত বছর দুই ওমরাহ পালনের মধ্যে ১৫ দিনের বিরতির কথা বলেছিল সৌদি সরকার। গত বছরের অক্টোবরে সৌদি আরব এ নির্দেশনা প্রত্যাহার করে নেয়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও ১০ দিন বিরতির নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য