,

দেশে এলো ফাইজারের আরও ৬০ লাখ টিকা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে ফাইজার-বায়োএনটেকের আরও ৬০ লাখ ডোজ টিকা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের মাধ্যমে এ টিকা দেওয়া হলো। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে অনুদান হিসেবে দেওয়া টিকা সাড়ে চার কোটি ডোজ ছাড়াল।

আজ মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞাপ্তিতে বলা হয়, আরও লাখ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসার পথে রয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, যত বেশি সম্ভব বাংলাদেশি নাগরিকদের টিকা দেওয়ার লক্ষে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করে চলছে। এর মধ্য দিয়ে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে টিকাদান কার্যক্রম সম্প্রসারণ অব্যাহত রাখতে এবং ঝুঁকিপূর্ণ নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য