,

আপনার জনসভাগুলো নিয়েও কিছু বলুন, মোদিকে প্রিয়াঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংসদে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটিতে করোনা ছড়ানোর পেছনে কংগ্রেসকে দায়ী করেছিলেন। তৎক্ষণাৎ তার জবাবও দিয়েছে কংগ্রেস। গোয়ায় প্রচাররত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী পাল্টা খোঁচা দিয়ে বললেন, ‘আপনার অতিকায় জনসভাগুলো নিয়েও কিছু বলুন!’

পাশাপাশি প্রশ্ন করলেন, ‘গরিবকে সাহায্য করা হোক, এটা কি প্রধানমন্ত্রী চান না?’ খবর আনন্দবাজার অনলাইনের।

সোমবার ভারতের সংসদে নরেন্দ্র মোদি অভিযোগ করেন, কংগ্রেস পরিযায়ী শ্রমিকদের হাতে বিনামূল্যে ট্রেনের টিকিট তুলে দিয়েছিল। ফলে শ্রমিকরা মহারাষ্ট্র ছেড়ে বাড়ি ফেরেন। তাতেই পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে করোনা ছড়িয়ে পড়েছিল।

প্রিয়াঙ্কার পাল্টা প্রশ্ন, ‘গরিবকে সাহায্য করা হোক, তা কি প্রধানমন্ত্রী চান না, এমন একটা পরিস্থিতিতে যখন শ্রমিকরা পায়ে হেঁটেই বাড়ির পথ ধরেছিলেন? মোদীজি আপনি কী চান?’

এরপরই তুমুল করোনা সংক্রমণের মধ্যে মোদির জনসভা নিয়েও কটাক্ষের সুর প্রিয়াঙ্কা গান্ধীর গলায়। তিনি বলেন, ‘মোদিজি, আপনি যে অতিকায় সব জনসভাগুলো করেছিলেন, সেগুলো নিয়েও কিছু বলুন!’

সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনে বলতে উঠে মোদি বলেন, ‘কংগ্রেস সব সীমা অতিক্রম করেছে। প্রথম বার যখন করোনা সংক্রমণ শিখরে পৌঁছায়, তখন ভারতে লকডাউন ঘোষিত হয়েছিল। এমন কি হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) পর্যন্ত আবেদন জানাচ্ছিল, যে যেখানে আছেন, সেখানেই থাকুন। কিন্তু কংগ্রেস মুম্বাইয়ের রেল স্টেশনে গিয়ে নিষ্পাপ লোকজনকে ভয় দেখাতে শুরু করল। তারা মানুষকে ঘরে ফেরার জন্য জোরাজুরি করতে থাকে। ফলে পাঞ্জাব, উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে ঝড়ের গতিতে করোনা ছড়িয়ে পড়ে।’ একে মোদি ‘পাপ’ হিসেবে অভিহিত করেন।

তারই জবাবে পাল্টা বাণ ছুড়লেন প্রিয়াঙ্কা। প্রশ্ন তুললেন, তুমুল করোনা সংক্রমণকে অগ্রাহ্য করে কেন মোদি বাংলায় একের পর এক জনসভা করেছিলেন?

প্রসঙ্গত, গোয়ায় নির্বাচন উপলক্ষে কংগ্রেস কর্মী ও ভোটাদাতাদের সঙ্গে সাক্ষাৎ করতে গোয়া সফর করছেন প্রিয়াঙ্কা। আগামী ১৪ ফেব্রুয়ারি দক্ষিণের রাজ্যটিতে নির্বাচনের ভোটগ্রহণ। ফল ঘোষণা হবে ১০ মার্চ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য