,

আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে ধনী আদানি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এখন ভারতের গৌতম আদানি। নিজ দেশের নাগরিক মুকেশ আম্বানিকে ছাড়িয়ে তিনি এ স্থানটি দখল করেছেন। মঙ্গলবার আল জাজিরা এ খবর জানায়।

ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, ৫৯ বছর বয়সী আদানির নেট সম্পদের পরিমান ৮ হাজার ৮৫০ কোটি ডলার। তার প্রতিদ্বন্দ্বী মুকেশ আম্বানির সম্পদের পরিমান ৮ হাজার ৭৯০ কোটি ডলার।

আদানি গ্রুপের এ সত্ত্বাধিকারী রিউয়েবল এনার্জি, এয়ারপোর্ট, ডাটা সেন্টার ও প্রতিরক্ষা চুক্তিসহ নানা ব্যবসার সঙ্গে জড়িত। তবে কয়লার ব্যবসা তার আর্থিক সাফল্যের অন্যতম চাবিকাঠি।

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ১৯৬২ সালের ২৪ জুন এক জৈন পরিবারে জন্ম নেন গৌতম আদানি। তার বাবা ছিলেন এক ছোট টেক্সটাইট ব্যবসায়ী।

অল্প বয়স থেকে আদানির আগ্রহ ছিল ব্যবসায়। তবে বাবার টেক্সটাইল ব্যবসার দিকে তার চোখ ছিল না। কিশোর বয়সেই মুম্বাইয়ে চলে আসেন আদানি। সেখানে তিনি হীরার কারবার শুরু করেন।

পরে ১৯৮৫ সালের দিকে তিনি ছোটখাটো আমদানি-রপ্তানির ব্যবসা শুরু করেন। আর এভাবেই তিনি এগিয়ে যান। পরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য