,

ইউক্রেনে হামলা হলে নর্ড স্ট্রিম-২ বন্ধ করা হবে: বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন কার্যক্রমের অগ্রগতি বন্ধ করে দেয়া হবে।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে জার্মান চেন্সেলর ওলাফ সোলৎসের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তবে সোলৎসকে এ বক্তব্য নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা গেছে।

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন সোলৎস। সিএনবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, কোনো বৈঠকের পর দুই রাষ্ট্র বা সরকার প্রধানকে একটি বিষয় নিয়ে ভিন্ন মত প্রকাশ করার এ বিষয়টি বিরল।

নর্ড স্ট্রিম-২ পাইপলাইনের মাধ্যমে জার্মানি প্রাকৃতিক গ্যাস পাঠাচ্ছে রাশিয়া। গত বছরের সেপ্টেম্বরে এ পাইপলাইনের কাজ শেষ হলেও জার্মানিতে এখনও গ্যাস রপ্তানি শুরু হয়নি।

বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়া যদি সামরিক অভিযান পরিচালনা করে, তাহলে নর্ড স্ট্রিম-২ বন্ধ করে দেয়া হবে। তিনি মনে করেন, মস্কো যেভাবে (ইউক্রেন সীমান্তে) সেনা মোতায়েন করছে, তাতে আগ্রাসন সুস্পষ্ট।

তবে জার্মান চেন্সেলর সোলৎস একই কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

সোলৎসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘যদি রাশিয়া আগ্রাসন চালায়- যার মানে হচ্ছে ট্যাংক ও সেনা ইউক্রেন সীমানার ভেতরে প্রবেশ করে- তাহলে নর্ড স্ট্রিম-২ থাকবে না।’ তিনি বলেন, ‘আমরা এটা বন্ধ করে দেবো।’

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদক আন্দ্রিয়া শালাল মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে এ প্রশ্নটি করেছিলেন। তিনি বলেন, ‘আপনি আসলে কিভাবে এটি করবেন, যেহেতু প্রকল্পটি ও এর নিয়ন্ত্রণও জার্মানির হাতে?’

জবাবে বাইডেন বলেন, ‘আমরা এটা করবো, অঙ্গীকার করলাম, আমরা এটা করতে পারবো।’

একই প্রশ্ন যখন সোলৎসকে করা হলো, তখন তিনি ভিন্ন উত্তর দিলেন। নর্ড স্ট্রিম প্রসঙ্গ এড়িয়ে তিনি বলেন, ‘ইউক্রেনে আগ্রাসন হলে আমরা প্রয়োজনীয় নিষেধাজ্ঞা দেয়ার বিষয়ে যথেষ্ট প্রস্তুত রয়েছি।’

তিনি বলেন, ‘এটা প্রক্রিয়ার অংশ যে, আমরা সবকিছু জনসমক্ষে আনতে চাচ্ছি না। কারণ, রাশিয়ার এটা বোঝা উচিৎ যে, আরও বেশি কিছু আসতে যাচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য