,

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় ১৩ শ্রমিক নিহত

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা সমুদ্র সৈকতে ভ্রমণে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। আজ সোমবার পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গতকাল রোববার ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানান, মধ্য জাভার সুকোহারজো থেকে ৪৭ জন যাত্রী যোগিয়াকার্তা প্রদেশে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারালে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে প্রত্যক্ষদর্শীরা বলেন, বাসের ব্রেক কাজ করছিল না। বাসটি নিয়ন্ত্রণে নিতে ড্রাইভারকে হিমশিম খেতে দেখা যাচ্ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজন মারা যান। নিহতদের মধ্যে চালকও রয়েছেন। তবে বাসটির ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের খবরে বলা হয়, গত বছরের মার্চে পশ্চিম জাভা প্রদেশের সুমেদাংয়ে কয়েক ডজন তীর্থযাত্রী বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে যায়। এতে ২৯ জন নিহত হয়। এ ছাড়া ২০১৯ সালের শেষের দিকে সুমাত্রা দ্বীপে একটি বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য