,

ইসিকে ক্ষমতা না দিলে গ্রহণযোগ্য নির্বাচন অসম্ভব : জিএম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের জানিয়েছেন অনুসন্ধান কমিটির চিঠি পেলেই নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাব করবে তার দল।

তিনি বলেন, ‘আমরা চাই যোগ্য, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হোক। জাতীয় পার্টি শক্তিশালী নির্বাচন কমিশন চায়। জাতীয় পার্টি সব সময় অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। তবে নির্বাচনকালীন সময়ে কমিশনকে ক্ষমতা না দিলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না; যা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনে নেই।’

আজ সোমবার দুপুরে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখার বিশেষ সভায় তিনি এসব কথা বলেন। জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জিএম কাদের।

জিএম কাদের বলেন, দেশের নির্বাচনব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের মানুষ নির্বাচনের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছে। ফলে দেশের রাজনীতিতে বিরাজনীতিকরণ শুরু হয়েছে। রাজনীতি এখন আর রাজনীতিবিদের হাতে নেই।

তিনি আরও বলেন, উপনিবেশিক ব্যবস্থার মতো আমলানির্ভর প্রশাসনের মাধ্যমে দেশ চলছে, জবাবদিহিতা নেই কোথাও। এ ব্যবস্থায় সেবার পরিবর্তে শোষণের শিকার হয় মানুষ। দেশের মানুষকে এমন বাস্তবতা থেকে মুক্তি দিতে রাজনীতিবিদদেরই এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায় দেশের মানুষ। দেশের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা রাখতে চায়। তাই দলকে আরও শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জিএম কাদের।

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি, মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না