,

একবছরে ১০ কোটি প্রথম ডোজ টিকার মাইলফলকের পথে দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের গণটিকাদান শুরু হয়েছিল গত বছরের ৭ ফেব্রুয়ারি। ঠিক ১ বছরের মাথায় এসে দেশে প্রথম ডোজ টিকাপ্রাপ্ত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাওয়ার পথে। টিকা কার্যক্রম স্বাভাবিক থাকলে আজ রোববারই টিকাপ্রাপ্ত মানুষের সংখ্যা ১০ কোটির মাইলফলক ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতির সাম্প্রতিক চিত্র ভার্চ্যুয়াল বুলেটিনে তুলে ধরা হয়। সেখানে করোনার টিকার তথ্য উপস্থাপন করেন অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম।

সেখানে জানানো হয়, দেশে প্রথম ডোজ টিকা পেয়েছেন ৯ কোটি ৮৯ লাখের বেশি মানুষ। আজ এ সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাবে। আর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৬ কোটি ৪৬ লাখের বেশি মানুষ। প্রান্তিক, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের টিকাকেন্দ্রে যাওয়া ও টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে কাজ করছে সরকার। এর মধ্যে ১ কোটি ৪১ লাখ শিক্ষার্থী প্রথম ডোজের টিকা পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৬ লাখ।

দেশে এক বছর ধরে করোনার টিকা দেওয়া হচ্ছে। করোনার টিকা দেওয়ার গতি বাড়ানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তর একাধিক বিশেষ কর্মসূচি বা ক্যাম্পেইন করেছে। এসব কর্মসূচিতে করোনার জন্য নির্ধারিত টিকাকেন্দ্র ছাড়াও ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ডে কয়েক দফায় টিকা দেওয়া হয়। বর্তমানে কমিউনিটি ক্লিনিকেও টিকা দেওয়া হচ্ছে।

সংক্রমণ পরিস্থিতি নিয়ে নাজমুল ইসলাম বলেন, দুই দিন ধরে সংক্রমণে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তবে সামগ্রিক করোনা সংক্রমণ নিম্নমুখী, তা এখনো বলার সময় হয়নি। শনাক্তের বিপরীতে এখনো দৈনিক মৃত্যু বেশি হচ্ছে।

দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই ঢাকায় সংক্রমণের প্রবণতা বেশি। তবে এখন ঢাকার হাসপাতালগুলোয় কোভিড ডেডিকেটেড শয্যার সংখ্যা আছে ৫ হাজার ২৫৩। এর মধ্যে ৪ হাজার ৫৯টিই খালি বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) নাজমুল ইসলাম। তিনি বলেন, হাসপাতালগুলোর ওপর মাত্রাতিরিক্ত চাপ এখনো তৈরি হয়নি। স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার মতো নিয়মগুলো মানলে পরিস্থিতি অনুকূলেই থাকবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য