,

রাশিয়া-ইউক্রেন সংকট: পোল্যান্ডে নামলো ৬টি মার্কিন বিমান

news-image

পূর্ব ইউরোপে অস্থিরতার মধ্যেই বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে পোল্যান্ডে অবতরণ করলো মার্কিন বিমান। বৃহস্পতিবার ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ক্রমবর্ধনাম সামরিক উত্তেজনাকে ঘিরে গত বুধবার পূর্ব ইউরোপে আরও ৩ হাজার মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পেন্টাগন জানায়, জার্মানিতে অবস্থানরত মার্কিন বাহিনীর এক হাজার সদস্যকে রোমানিয়ায় স্থানান্তর করা হবে। আর দুই হাজার সেনাকে যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ড ও জার্মানিতে মোতায়েন করা হবে।

এরই অংশ হিসেবে পোল্যান্ডে দ্রুত সামরিক সরঞ্জাম পৌঁছাতে শুরু হয়েছে। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী টুইটর্বাতায় লেখেন, এটি মিত্রদের প্রতি সংহতির স্পষ্ট বার্তা। হারকিউলিস সি-৩০ সামরিক বিমান থেকে সেনাদের সরঞ্জামাদি নামানোর কয়েকটি ছবিও প্রকাশ করেন তিনি।

পোল্যান্ডের বেসরকারি চ্যানেল টিভিএন২৪ দেখা গেছে, দেশটির দক্ষিণাঞ্চলের একটি বিমানবন্দরে দুইটি এয়ারক্রাফট থেকে আনলোডের প্রক্রিয়া চলছিল। এ নিয়ে মোট ছয়টি মার্কিন বিমান অবতরণ করেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে মার্কিন সেনারা কখন পৌঁছাবে এবং কোথায় থাকবে তা নিশ্চিত করা হয়নি।

সূত্র: রয়টার্স।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য