,

বাংলাদেশকে আরও ১ কোটি ফাইজারের টিকা দেবে যুক্তরাষ্ট্র

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে উপহার হিসেবে আরও ১ কোটি ফাইজারের করোনা টিকা দেবে যুক্তরাষ্ট্র। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা দিচ্ছে দেশটি। সোমবার ঢাকায় মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।

গণমাধ্যমে পাঠানো মার্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়, আগামী কয়েক মাসের মধ্যেই এই টিকা পেতে শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশকে এ নিয়ে ৩৮.৬ মিলিয়ন বা তিন কোটি ৮৬ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সহায়তা দ্বিগুণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বার্তায় বলা হয়, এই ডোজগুলি শিক্ষার্থীদের এবং যারা তাদের প্রথম ডোজের জন্য অপেক্ষা করছে, তাদের জন্য টিকাদান কার্যক্রম প্রসারিত করতে সাহায্য করবে। এমনকি বুস্টার ডোজের গতি বাড়তেও ভূমিকা রাখবে।

ভ্যাকসিন ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় কোভিড-১৯ টিকাদান প্রচারাভিযানে সহায়তা করতে এবং মহামারিতে সরকারের কার্যক্রম জোরদার করতে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছ বলের দূতাবাসের বার্তায় বলা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি