,

জেব্রার মৃত্যু : ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ২ জন প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার মৃত্যুর ঘটনায় পার্কটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভেটেরিনারি অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করে বন অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করা হয়। এছাড়া সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নিরপেক্ষ তদন্তের স্বারথে দায়িত্বরতদের প্রতাহার ও বদলির পদক্ষেপ নেওয়া হয়। এর অংশ হিসেবে তাদের প্রত্যাহার করা হয়। তাদের স্থলে যথাক্রমে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফরিদপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম এবং কক্সবাজারের ডুলাহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে প্রত্যাহার করা, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র সমকালকে জানায়, সাফারি পার্কে জেব্রা ও মৃত্যুর ঘটনায় সোমবার বিকেলে তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। গতকাল রোববারও তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে কয়েকদফা টেলিফোনে সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি। তদন্ত কমিটি পার্কের বর্তমান কর্মকর্তাদের প্রত্যাহারের সুপারিশ করেছিল মন্ত্রীর কাছে।

এরপর সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা সমকালকে বলেন, এ বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছেন। যেকোনো ভাবেই মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে। জেব্রার মৃত্যুর ঘটনায় সাফারি পার্কের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাদের প্রত্যাহার করা হবে। দ্রুত এ বিষয়ে মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু হবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ২ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১১টি জেব্রা এবং একটি বাঘ মারা গেছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড