,

নিপুণকে চুমু দিতে চাওয়া নিয়ে যা বললেন পীরজাদা হারুন

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত চিত্রনায়িকা নিপুণ আক্তারকে ‘চুমু’ দিতে চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। তিনি বলেছেন, ‘নিপুণকে চুমু খেতে চাওয়ার অভিযোগ সত্য নয়। এমন কোনো ঘটনাই ঘটেনি।’

এর আগে বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে নিপুণ আক্তার বেশ কিছু অভিযোগ তোলেন। একপর্যায়ে নিপুণ বলেন, ‘নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে দুই গালে দুইটা কিস চেয়েছিলেন। ওই গালে দুইটা চড় লাগানো উচিত ছিল, যেটা আমি করিনি। আমার নারী প্রার্থী জেসমিন ও শাহানুর ছিল, যখন উনি ওই কথা বলেছেন।’

নিপুণের এ অভিযোগকে সরাসরি অস্বীকার করেন পীরজাদা হারুন। নিপুণের অীভযোগ সত্য নয় বলে তিনি দাবি করেন। এ বিষয়ে রোববার সন্ধ্যায় তিনি বলেন, নিপুণকে চুমু খেতে চাওয়ার কোনো ঘটনাই ঘটেনি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। এ নির্বাচনে নিপুণ আক্তার ১৩ ভোটে হেরে যান। সাধারণ সম্পাদক পদে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। তবে ভোটের ফলে সন্তুষ্টু নন নিপুণ।

তিনি সাধারণ সম্পাদক পদে ভোটের ফলাফল পুনরায় গণনার আবেদন জানান। সেই আবেদনের প্রেক্ষিতে দ্বিতীয়বার ভোট গণনা করেও সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে জয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন।

চলচ্চিত্র শিল্পী সমিতির এই ভোটে নিপুণের প্যানেল থেকে সভাপতি পদে জিতেছেন ইলিয়াস কাঞ্চনসহ ১০ জন প্রার্থী। পুনরায় গণনা করে ফল ঘোষণার পর জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ স্থগিত করে এ পদে ফের নির্বাচন দাবি করেছেন নিপুণ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য