,

তারেকের সংবাদ গণমাধ্যমে প্রচার হাইকোর্টের নির্দেশের বরখেলাপ : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা তারেক রহমানের খবর গণমাধ্যমে প্রচার করা হাইকোর্টের নির্দেশের বরখেলাপ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির করোনা প্রতিরোধ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে দেখলাম বিএনপির একটি সভা হয়েছে। সেই সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেছে বিদেশে পলাতক আসামি তারেক রহমান। আমি গণমাধ্যমকে স্মরণ করিয়ে দিতে চাই, হাইকোর্টের নির্দেশ আছে তারেক রহমানের কোনও সংবাদ গণমাধ্যম প্রচার করতে পারবে না। এটা করা (সংবাদ প্রচার) হাইকোর্টের নির্দেশের বরখেলাপ।’

এ সময় ড. হাছান মাহমুদ বিএনপির সমালোচনা করে বলেন, ‘তারা একজন দুর্নীতিবাজকে দলের নেতা বানিয়েছে। এটা করে বিএনপি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।’

এসময় বিএনপি নেতাদের করোনার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, ‘করোনার টিকা নিয়ে বিএনপির নেতারা নানা বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে, বিরোধিতা করেছে। ভারত থেকে আনা টিকায় কোনও কাজ হবে না, ভারত বিরোধিতার নামে করোনার টিকারও বিরোধিতা করেছেন তারা। সমালোচনা করে আবার তারা প্রকাশ্যে, অপ্রকাশ্যে টিকা নিয়েছেন।’

দেশে এখন টিকার কোনও সংকট নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এখন তাদের (সমালোচনাকারীদের) ক্ষমা চাওয়া উচিত। বিএনপির নেতারা এখনও যারা টিকা নেননি তাড়াতাড়ি বুস্টার ডোজ নিয়ে নেন। আমি মির্জা ফখরুল সাহেবকেও আহ্বান জানাই বুস্টার ডোজ নিতে কারণ ওনার সুস্থ থাকা দরকার।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘আর্তমানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ানো বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার শিক্ষা। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে শেখ হাসিনা মানুষের সেবা করে চলেছেন। যেখানে আর্তমানবতার সেবার প্রয়োজন সেখানে তিনি সেবা দিচ্ছে, দলের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিচ্ছেন। এ ব্যাপারে তাকে কিছু বলতে হয় না। করোনার শুরু থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে আছে। এটা চলমান, চলতে থাকবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মানবিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণের পাশাপাশি এই মহামারি সম্পর্কে মানুষের ভয়, ভীতি কাটিয়ে সাহসী করে তোলার কাজও করে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিএনপি-জামায়াত করোনায় মানুষের পাশে দাঁড়ায়নি অভিযোগ করে নাছিম বলেন, ‘যারা দুর্নীতি, লুটপাট, মানুষ হত্যা করেছে, সম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়েছে; আজ তারা গণতন্ত্রের কথা বলেন। বিএনপি-জামায়াত এখনও এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। অনুষ্ঠানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠনকে দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য করোনা প্রতিরোধ সামগ্রী ও শীতবস্ত্র দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য