,

আঙুলের ছাপ জটিলতা, ভোট দিতে পারলেন না মেম্বার প্রার্থী

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে আঙুলের ছাপ না মেলার কারণে ভোট দিতে পারেননি সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী। তিনি ওই উপজেলার পুটিজুরি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. আজিজুর রহমান।

এ ছাড়া বেশ কয়েকজন ভোটারও ভোট দিতে এসে ফিরে গেছেন। এ নিয়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
তবে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, প্রার্থীদের ভোট দেওয়ার সুযোগ তারা করে দেবেন। কিন্তু অন্য ভোটাররা আঙুলের ছাপ না মিললে এবার ভোট দিতে পারবেন না। এ ছাড়া নির্বাচনে ভোটগ্রহণের ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও।

সরেজমিন ঘুরে দেখা যায়, পুটিজুড়ি ইউনিয়নের ডুবাঐ সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন ছিল সকাল থেকেই। উপচেপড়া ভিড় ছিল ভোটারদের। মানা হচ্ছিল না স্বাস্থ্যবিধি। কারও মুখে মাস্কও ছিল না। যেন ভোটাররা একে অপরের ওপর উঠে যাচ্ছিলেন। এ কেন্দ্রে ভোট দিতে যান মেম্বার প্রার্থী মো. আজিজুর রহমান। কিন্তু তার আঙুলের ছাপ না মেলার কারণে তিনি ভোট দিতে পারেননি।

আর দেখা যায়, এ কেন্দ্রে একই কারণে ভোট দিতে পারেননি বেশ কয়েকজন ভোটারও। এ নিয়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

মেম্বার প্রার্থী মো. আজিজুর রহমান জানান, তার জাতীয় পরিচয়পত্র রয়েছে। ছবিও মিলেছে। কিন্তু আঙ্গুলের ছাপ না মেলার কারণে তিনি ভোট দিতে পারেননি।

তিনি বলেন, আমার প্রতীক বৈদ্যুতিক পাখা। আমি একজন প্রার্থী হয়ে ভোট দিতে পারছিনা। অনেক ভোটারও ভোট দিতে পারছেন না।

একই কেন্দ্রের ভোটার গোলগাঁও গ্রামের মোহাম্মদ আলী বলেন, আমি ঢাকা থেকে এসেছি ভোট দেওয়ার জন্য। আমরা কাজ করতে গিয়ে হাতের আঙুলের সমস্যা হচ্ছে। বালু দিয়ে তারা ঘষিয়েছেন। সাবান দিয়ে ধুইয়েছেন। কিন্তু তার পরও আঙুলের ছাপ মিলছে না। আমার জাতীয় পরিচয়পত্রও আছে। কিন্তু তারা বলছেন আঙুলের ছাপ না মেলার কারণে ভোট দিতে দিচ্ছে না।

ডুবাঐ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সোহেল রানা জানান, বিকালে প্রার্থীদের ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ সহকারী প্রিসাইডিং অফিসাররা ৩টি ভোট দিতে পারেন। তাদের মাধ্যমে শুধু প্রার্থীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রার্থীদের ভোট না দিতে পারলে তো নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাই এ ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, তবে কোনো ভোটার যদি আঙুলের ছাপ না মিলে তা হলে এবার ভোট দিতে পারবেন না। পরে তারা আঙুলের ছাপ সংশোধন করলে পরে ভোট দিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য