,

‘পুষ্পা’য় অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন এই বাঙালি অভিনেতা

news-image

বিনোদন ডেস্ক : তেলেগু ভাষায় নির্মিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ জ্বরে কাঁপছে সিনেমহল। হিন্দিসহ পাঁচটি ভাষায় নির্মিত চলচ্চিত্রটির দর্শকপ্রিয়তা তুঙ্গে। মুক্তির পর ১৬ দিনেই ৪০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে সিনেমাটি।

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের পর আল্লু অর্জুন ও রাশমিকার জনপ্রিয়তাও আকাশচুম্বী। রাতারাতি পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন অভিনেতা আল্লু।

অথচ এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব নাকি পায়ে ঠেলেছিলেন মহেশ বাবু, দিশা পাটানি, নোরা ফাতেহির মতো তারকারা। এই কাতারে আছেন একজন বাঙালি অভিনেতাও।

সেই অভিনেতা হচ্ছেন কলকাতার সুপরিচিত অভিনেতা যিশু সেনগুপ্ত। কিন্তু ‘পুষ্পা’র পরিচালক সুকুমারকে ফিরিয়ে দেন তিনি।

কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে শনিবার এ তথ্য দেন যিশু সেনগুপ্ত।

তিনি জানান, প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাননি। ‘পুষ্পা’ সিনেমায় ফাহাদ ফাসিল যে চরিত্রে অভিনয় করেছেন, সেটাতে প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। কলকাতার এই অভিনেতার ইচ্ছেও ছিল অভিনয়ের। কিন্তু করোনার কারণে প্রস্তাবটি ফিরিয়ে দেন।

এখন সিনেমাটি ব্লকবাস্টার হিট হওয়ায় আক্ষেপে পুড়ছেন যিশু। আর সেই আক্ষেপ ঘুচাতেই কিনা দক্ষিণী সিনেমার অন্য একটি প্রজেক্টে কাজ শুরু করেছেন যিশু। দক্ষিণের কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবের সঙ্গে ‘আচার্য’ সিনেমায় কাজ করেছেন যিশু। এ সিনেমাকে নিজের জন্য বড় মাইলফলক বলে মনে করছেন যিশু।

যিশু বলেন, ‘‘পুষ্পা’য় কাজ না করে খারাপ লেগেছিল বটে। আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করার সুযোগটা হারালাম। কিন্তু এ নিয়ে আক্ষেপ করে লাভ নেই। কারণ তার পরেই আমি চিরঞ্জিবের সঙ্গে ‘আচার্য’ ছবিতে অভিনয় করেছি। ‘বাবা বেবি ও…’-র সঙ্গে একই দিনে অর্থাৎ ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে সেই ছবি।’’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড