,

চিকিৎসককে বাসে তুলে লুটের ঘটনায় গ্রেপ্তার ৮ ‘ডাকাত’

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় বাসে তুলে চিকিৎসক ও তার বন্ধুকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাটে জড়িত আট ‘ডাকাতকে’ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ঢাকা ও আশপাশ এলাকায় ডিবির তেজগাঁও বিভাগ এই অভিযান চালায়। আজ সোমবার সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান ডিবির কর্মকর্তারা।

গ্রেপ্তার আটজন হলেন- নাইমুর রহমান ওরফে নাইম, মো. আবু জাফর ওরফে বিপ্লব, সজিব মিয়া, জহুরুল ইসলাম, মো. আলামিন, দিলিপ ওরফে সোহেল, মো. আলামিন ও শাহনেওয়াজ ভূঁইয়া আজাদ।

তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চারটি চাপাতি, লোহার বাটযুক্ত চারটি ছোরা, বিভিন্ন সাইজের পাঁচ টুকরা লোহার রড, চোখ বাঁধার কাজে ব্যবহৃত তিনটি গামছা, বিভিন্ন মডেলের মোবাইল ফোন দশটি, খেলনা পিস্তল দুইটি ও নগদ ৯ হাজার ৮০০ হাজার টাকা উদ্ধার করার কথা জানিয়েছে ডিবি।

এর আগে গত ২০ জানুয়ারি রাতে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শফিকুল ইসলাম তার বন্ধুসহ উত্তরার আব্দুল্লাহপুর পেট্রোল পাম্পের সামনে থেকে টাঙ্গাইলের উদ্দেশে আর কে আর পরিবহন নামক বাসে ওঠেন। বাসে ওঠা মাত্রই ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে দুই হাত ও চোখ বেঁধে বাসের পেছনে নিয়ে গিয়ে তাদের সঙ্গে থাকা নগদ ১ লাখ ১৫ হাজার টাকা, মোবাইলের বিকাশে থাকা পাঁচ হাজার টাকা এবং ব্যাগে থাকা দুইটি ব্যাংকের এটিএম কার্ড ও পিন নিয়ে পরবর্তীতে আরও ১ লাখ ৬০ হাজার টাকাসহ মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। ডাকাতরা প্রায় ১২ ঘণ্টা ধরে ঢাকা মহানগর ও আশপাশ এলাকায় বাসে যাত্রী তুলে ডাকাতি করতে থাকে।

গ্রেপ্তারের পর ওই ৮ জন গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ডাকাত দলটি পূর্ব পরিকল্পিতভাবে আর কে আর পরিবহনটিকে ভাড়ার কথা বলে সাভারের গেন্ডা এলাকায় নিয়ে যায়। সেখান থেকে ডাকাতরা প্রথমে বাসের ড্রাইভার ও হেলপারকে জিম্মি করে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নিজেরাই বাসটি চালিয়ে মহানগর এলাকার বিভিন্ন সড়ক দিয়ে ঘুরতে থাকে এবং টার্গেট করে যাত্রী ওঠায়। পরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে, হাত-মুখ বেঁধে তাদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে সকালের দিকে বিভিন্ন নির্জন স্থানে নামিয়ে দেয়।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, এই চক্রটি ঢাকা জেলার সাভার, টাঙ্গাইল ও গাজীপুরের বিভিন্ন স্থানে একইভাবে ডাকাতি করে। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডিবি জানায়, ওই বাস ডাকাতির ঘটনার সঙ্গে ডাকাতরা নিজেদের সম্পৃক্ত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য