,

সুস্থ হয়ে উঠছেন লতা মঙ্গেশকর

news-image

বিনোদন ডেস্ক : প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতেই চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিলো এতোদিন জানিয়ে আসছিলেন চিকিৎসক। তবে এখন তার অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক বক্তব্যে লতা মঙ্গেশকরের চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‌‌লতা মঙ্গেশকর সুস্থ হওয়ার পথে। তাকে এখন ভেন্টিলেটর থেকে সরানো হয়েছে। তার উন্নতির লক্ষণ দেখা দিচ্ছে। আশা করছি দ্রুত ভালো হবেন।

এর আগে খবর ছড়িয়ে পড়ে যে, ৯২ বছর বয়সী প্রবীণ এ গায়িকার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তখন তার স্বজনরা বলেছিলেন, মিথ্যা খবর প্রচার করা দেখতে বিরক্তিকর। দয়া করে মনে রাখবেন যে লতা দিদি স্থিতিশীল। তার চিকিৎসা চলছে। তিনি আইসিইউতে রয়েছেন। অনুগ্রহ করে তার দ্রুত বাড়ি ফেরার জন্য প্রার্থনা করুন। মিথ্যা খবর প্রচার থেকে বিরত থাকুন।

১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা মঙ্গেশকর। সংগীত জগতের সম্রাজ্ঞী হওয়ার আগে শিশু অভিনেতা হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। ১৯৪২ সালে একটি মরাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন তিনি। এরপরের কাহিনী তো ইতিহাস। লতার সুরেলা কণ্ঠের জাদুতে বুঁদ প্রজন্মের পর প্রজন্ম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য