,

ক্ষেপণাস্ত্র থেকে তোলা মহাকাশের ছবি প্রকাশ করলো উত্তর কোরিয়া

news-image

অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে বলা হয়েছে, ২০১৭ সালের পর থেকে তাদের সর্ববৃহৎ ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে এসব ছবি তোলা হয়েছে। এসব ছবিতে কোরিয়া উপদ্বীপ এবং আশেপাশের এলাকা দেখা যাচ্ছে।

উত্তর কোরিয়া জানিয়েছে, এটি ছিল হোয়াসং-১২ নামে মধ্যম পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র। এদিকে, দক্ষিণ কোরিয়া এবং জাপান জানিয়েছে, জাপানের উপকূলের কাছে সাগরে পড়ার আগে এটি দুই হাজার কিলোমিটার উচ্চতায় উঠেছিল।

দক্ষিণ কোরিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার পূর্ব তীরে স্থানীয় সময় সকাল আটটার কাছাকাছি এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।অন্যদিকে, চলতি মাসে সপ্তম বারের মতো উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ওই পরীক্ষার নিন্দা জানিয়েছে দেশ দুইটি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি, কেসিএনএ ছবিগুলো প্রকাশ করে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের যেখানে বোমা থাকে, সেখানে সংযুক্ত একটি ক্যামেরা থেকে ছবিগুলো তোলা হয়েছে।

দুইটি ছবিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সময়কাল উঠে এসেছে। বাকি ছবিগুলো তোলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি আকাশের দিকে ওঠার সময়।জাপান এবং উত্তর কোরিয়ার কর্মকর্তারা ধারণা করছেন, আধা ঘণ্টায় ক্ষেপণাস্ত্রটি ৮০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার উপর জাতিসংঘের একটি নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির উপর জাতিসংঘের কঠোর অবরোধ রয়েছে।

পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া নিয়মিতই ক্ষেপণাস্ত্র সম্পর্কিত নিষেধাজ্ঞা অমান্য করে আসছে। দেশটির নেতা কিম জং-উন সামরিকভাবে দেশটিকে আরও শক্তিশালী করে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ বলছে, ২০১৭ সালের নভেম্বরের পর আর এত বড় মিসাইল ছোঁড়া হয়নি।

দেশটির বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি কতটা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে যেতে পারে, সেটা দেখতেই এই পরীক্ষা চালানো হয়েছে। তবে সেই সময় দেশটির নেতা কিম জং-উন উপস্থিত ছিলেন না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য