,

গায়েবি মামলায় ১১ দিন জেল খেটে মুক্তি পেলেন অটোরিকশাচালক

news-image

বরগুনা প্রতিনিধি : গায়েবি পরোয়ানায় ১১ দিন ধরে কারাগারে থাকা ময়মনসিংহের সেই অটোরিকশা চালককে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন বরগুনার আদালত। আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এ আদেশ দেন। এর আগে গত ২০ জানুয়ারি গায়েবি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল ত্রিশাল থানা পুলিশ।

অটোরিকশাচালক বুলবুল ইসলাম বুলুর (৪০) বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের জামতলী গ্রামে।

বুলুর স্বজনরা জানান, গত ২০ জানুয়ারি সারাদিন রিকশা চালিয়ে বিকেলে বাড়ি সংলগ্ন দোকানের সামনে বসে ছিলেন বুলু। এ সময় ত্রিশাল থানা থেকে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ জানায় তার নামে বরগুনায় একটি অস্ত্র মামলা রয়েছে। তারপর বরগুনা থানা ও আদালতে খোঁজ নেওয়া হয়। কিন্তু সেখানে এ ধরনের কোনো মামলার অস্তিত্ব পাওয়া যায়নি। পরে চাচাতো ভাই উজ্জল মিয়া আদালতে বুলুর মুক্তি চেয়ে আবেদন করেন।

উজ্জল মিয়া বলেন, ‘আমার ভাই কখনো ময়মনসিংহের বাইরে যাননি৷ তবুও তাকে ষড়যন্ত্র করে ১১ দিন জেল খাটানো হয়। ত্রিশাল পুলিশ যাচাই-বাছাই না করেই তাকে গ্রেপ্তার করেছিল।’

বুলুর আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, জেলা ও দায়রা জজ যাচাই-বাছাই করে দেখেন মামলাটি আসলেই ভুয়া, পরে সরাসরি তাকে মামলা থেকে অব্যাহতি দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য