,

চার লাখ টাকা নিয়েও চাকরি দেননি মাদ্রাসা সুপার

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার শিবগঞ্জে আয়া পদে নিয়োগ দেওয়ার কথা বলে এক কৃষকের কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। এ ঘটনায় আজ রোববার থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই ভুক্তভোগী।

জানা যায়, উপজেলার বিহার ইউনিয়নের ভাসুবিহার গ্রামের কৃষক ইব্রাহীম হোসেনের মেয়ে হেলেনা খাতুনকে আয়া পদে চাকরি দেওয়ার কথা বলে বিহারহাট দাখিল মাদ্রাসার সুপার আফজাল হোসেন চার লাখ টাকা নেন, কিন্তু চাকরি দিতে পারেননি। পরে তার কাছে টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে সুপার ওই কৃষককে টাকা দেবেন না বলে জানিয়ে দেন এবং ভয়ভীতি দেখান। পরে কৃষক ইব্রাহীম কোনো উপায় না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। এ ছাড়া হুমকির বিষয়ে রোববার থানায় জিডি করেন।

ইব্রাহীম হোসেন বলেন, আমার মেয়ের চাকরির জন্য মাদ্রাসা সুপারকে অনেক কষ্ট করে চার লাখ টাকা দিয়েছি। কিন্তু তিনি আমার সঙ্গে প্রতারণা করেছেন। মেয়েকে চাকরি দেননি। টাকা ফেরত চাইলে ভয়ভীতি দেখাচ্ছে।

অভিযুক্ত মাদ্রাসা সুপার আফজাল হোসেন টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘অচিরেই টাকা পরিশোধ করব।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, থানায় সাধারণ জিডি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। অচিরেই অভিযুক্ত সুপারকে নোটিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়