,

বলিউড অভিনেত্রী কাজল করোনা আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছেন বলিউডের একের পর এক তারকা। এবার করোনায় সংক্রমিত হলেন কাজল। অভিনেত্রী নিজেই অনুরাগীদের জানালেন সেই খবর।

রবিবার ইনস্টাগ্রামে মেয়ে নিয়াশার ছবি পোস্ট করেছেন কাজল। মেহেদি হাতে মেয়ের ছবির ক্যাপশনে কাজল জানান- নিজের ছবি পোস্ট করতে পারছেন না। কাজল সুলভ রসিকতায় জানান সর্দিতে ব্যতিব্যস্ত তিনি। তাই নিজের ছবি পোস্ট করছেন না। করোনা আক্রান্ত হওয়ায় আপাতত তিনি আইসোলেশনে রয়েছেন। মেয়েকে ‘মিস’ করছেন।

বলিউড অভিনেত্রী ব্যস্ত ছিলেন তার আগামী ছবির কাজে। আপাতত ‘দ্য লাস্ট হুরেই’ ছবিতে তার শুটিং বন্ধ থাকছে বলে খবর।

কাজলের মেয়ে পড়াশোনা সূত্রে রয়েছেন সিঙ্গাপুরে। স্বামী অজয়ও করোনা আক্রান্ত কিনা তা অবশ্য জানা যায়নি।

কাজলের ইনস্টা পোস্টে মন্তব্য করেছেন তার অনুরাগীরা। সবাই দ্রুত তনুজা-তনয়ার সু্স্থতা কামনা করেছেন। পোস্টে মন্তব্য করেছেন প্রিয়ঙ্কা চোপড়াও। তবে তিনি লিখেছেন নিয়াশাকে অপরূপ সুন্দর লাগছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য