,

মিশরকে ১৩ কোটি ডলারের সামরিক সহায়তা বাতিল করলো যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিশরকে ১৩ কোটি ডলারের সামরিক সহায়তা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে কয়েকদিন আগে দেশটির কাছে ২৫০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় বাইডেন প্রশাসন। শনিবার (২৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যে শর্তে ১৩ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা ছিল তা পূরণ করেনি মিশর। গত বছরের সেপ্টেম্বর থেকে এ সহায়তা স্থগিত ছিল। তবে এ অর্থ অন্যান্য প্রোগ্রামে ব্যবহার করা হবে বলেও জানানো হয়।

গত বুধবার ২২০ কোটি ডলারের বিনিময়ে সরঞ্জামসহ ১২সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান ও ৩৫ কোটি ৫০ লাখ ডলারে সরঞ্জামসহ তিনটি এসপিএস-৪৮ ভূমিভিত্তিক রাডার মিশরকে দেওয়ার যে অনুমোদন দেওয়া হয়েছে সে ব্যাপারে কোনো মন্তব্য করেনি মার্কিন প্রশাসন।

ওই অনুমোদনের সময় পররাষ্ট্র দপ্তর জানায়, নন-ন্যাটো মিত্র দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বাস্তবায়নে আমরা কাজ করবো। মিশরকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার বলেও উল্লেখ করা হয়।

তাছাড়া গত বছরের সেপ্টেম্বরে মিশরকে ১৭ কোটি ডলারের সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। সেসময় এই ১৩ কোটি ডলারের সামরিক সহায়তা বিবেচনায় ছিল। অন্যদিকে বিভিন্ন মানবাধিকার কর্মী ও সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মিশর, যা নিয়ে দেশে বিদেশে চলছে ব্যাপক সমালোচনা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য