,

খালেদা জিয়ার জন্য হাসপাতাল নিরাপদ: ডা. জাহিদ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা ঝুঁকির মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য হাসপাতাল নিরাপদ বলে জানিয়েছেন তার চিকিৎসক দলের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৯ জানুয়ারি) খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়ে এ কথা জানান ডা. এ জেড এম জাহিদ। লিভার সিরোসিস, কিডনি, আরথ্রাইটিস, হাইপারটেনশন ও ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন টানা আড়াই মাস ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, হাসপাতাল থেকে বাসায় নেওয়ার মতো অবস্থা নেই। বিভিন্ন রোগ থাকায় প্রতিনিয়ত চিকিৎসার পরিবর্তন আনতে হচ্ছে। যখন যে উপসর্গ বাড়ে তার সেই চিকিৎসা করা হচ্ছে।

করোনা প্রকোপ বাড়ছে, তখন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া ঝুঁকিপূর্ণ কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, শারীরিক অবস্থা ভালো হলে মেডিকেল বোর্ড ওনাকে হাসপাতালে থাকতে বলতেন না। উনারা মনে করেছেন, বাসা থেকে হাসপাতাল ‘বেটার’। তাই হাসপাতালে রেখেছেন। আর ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা চলবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা