,

বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও ২ জেব্রা অসুস্থ

news-image
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের  শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়েছে।  এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
সাফারি পার্কে চলতি মাসে ৯টি জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত দেওয়ার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ৫ সদস্য বিশিষ্ট কমিটি করে দেয়। এর মধ্যেই দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়লো।
এদিকে জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা দেওয়া এবং এ ধরনের অসুস্থতার কারণ উদঘাটনে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা সাফারি পার্কে এক জরুরি সভায় মিলিত হয়েছেন।
এ মেডিকেল বোর্ডের পরামর্শ মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বন বিভাগ কর্তৃপক্ষ।
মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন— জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এবি এম শহীদুল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল আলম, প্রফেসর আবু হাদি মো. নুর আলী খান এবং সাফারি পার্কের ভেটারেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন। বিশেষজ্ঞ হিসেবে সভায় যোগ দেন কেন্দ্রীয় ভেটারেনারি হাসপাতালের পরিচালক ড. শফিউল আহাদ সরদার (স্বপন) এবং কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম আজম চৌধুরী (টুলু)।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য