,

মৌসুমী ঝড়ের আঘাতে আফ্রিকায় নিহত বেড়ে ৭০

news-image

অনলাইন ডেস্ক : আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় তিনটি দেশে মৌসুমী ঝড়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। দেশ তিনটি হচ্ছে- মাদাগাস্কার, মোজাম্বিক ও মালাউই। গত সোমবার এই তিনটি দেশে মৌসুমী ঝড় আনা আঘাত করে। তাৎক্ষণিকভাবে ১২ জন নিহতের কথা জানা গেলেও ২৭ জানুয়ারি সেটি বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে বলে জানা যায়। খবর আল-জাজিরার।

ঝড়ের পর বিধ্বস্ত বহু বাড়ি-ঘর ও অবকাঠামো এবং হাজার হাজার বিপর্যস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছাতে উদ্ধারকর্মী ও জরুরি সাহায্যকারী দলগুলো কাজ করে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়াসহ গত সোমবার মাদাগাস্কারে আঘাত হানে ঝড় ‘আনা’। এরপর শক্তিশালী এই ঝড়টি মোজাম্বিক ও মালাউইয়ের ওপর দিয়ে বয়ে যায়। ঝড়ের পর এই তিনটি দেশের সরকার এখনও ক্ষয়ক্ষতির মোট পরিমাণ বোঝার চেষ্টা করছে।

এএফপি বলছে, ঝড় আনার কারণে মাদাগাস্কারে ৪১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। অন্যদিকে মোজাম্বিকে ১৮ জন এবং মালাউইয়ে ১১ জনের মৃত্যুর খবর জানা গেছে। এছাড়া এই তিনটি দেশে তাণ্ডবের পর ঝড়টি দুর্বল হয়ে জিম্বাবুয়ের ওপর দিয়ে বয়ে যায়, তবে সেখানে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

ঝড়ের প্রভাবে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় এই তিনটি দেশেই হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিতে কিছু কিছু ঘরবাড়ি ভেঙে পড়লে তার নিচে বাসিন্দাদের আটকে পড়ার ঘটনা ঘটে। একই সঙ্গে পানির স্রোতে কয়েকটি সেতু ভেঙে যায় এবং গবাদিপশু ডুবে যায় বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড