,

অভিনয়শিল্পী সংঘের নির্বাচন চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ডামাডোলটা একটু বেশিই। তবে একই দিনে চলছে অভিনয়শিল্পী সংঘের নির্বাচনও। শুক্রবার সকাল ৯টায় শুরু হয়েছে ভোট। চলবে ৫টা পর্যন্ত।

ছোট পর্দার শিল্পীরা ভোট দিচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। দেশে কভিড সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মেনে ভোটদান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ও এবারের সভাপতি পদপ্রার্থী আহসান হাবীব নাসিম আশা প্রকাশ করছেন, ঠিকঠাক মতোই ভোট শেষ হবে।

নির্বাচন প্রাঙ্গনে শিল্পীদের উপস্থিতি প্রসঙ্গে নাসিম বলেন, ‘ভোট দেওয়ার পর শিল্পীরা যদি ইচ্ছে করে তারা পুরোটা সময় থাকবেন। এছাড়া শিল্পকলা একাডেমির মাঠে ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তারা থাকতে পারবেন। ’

এবার অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে কোনো প্যানেল নেই। ২১টি পদে লড়াই করছেন ৪৮ প্রার্থী। সভাপতি পদে লড়ছেন আহসান হাবীব নাসিম ও ড. শাহাদাৎ হোসেন (নিপু)। সহ-সভাপতি পদের তিনটি পদের জন্য লড়ছেন পাঁচজন। এরা হলেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব।

রওনক হাসান ও কবীর টুটুল লড়ছেন সাধারণ সম্পাদক পদের জন্য ।

দুই যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। অর্থ সম্পাদক পদে সায়েম সামাদ ও মুহাম্মদ নূর এ আলম। দফতর সম্পাদক পদে মামুন অর রশিদ ও শেখ মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে মাহাবুবুর রহমান মোল্লা ও রাশেদ মামুনুর রহমান অপু।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রাণ রায় ও মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে লড়াই করছেন তিনজন- আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাকা শ্যামলী।

সাতটি কার্যনির্বাহী পদের জন্য নির্বাচন করছেন ২০ জন প্রার্থী।

প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ সূত্রে জানা গেছে, এবার ভোটার সংখ্যা ৭৫২।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য