,

বিধিনিষেধ না মানায় ১০ কোচিং সেন্টারকে জরিমানা

news-image

জার্নাল ডেস্ক : খুলনায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ না মানায় ১০ কোচিং সেন্টারকে জারিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ও শারমিন জাহান লুনা জানান, বৃহস্পতিবার তারা নগরীর বিভিন্ন স্থানে কাচিং সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করেছেন।

কোচিং সেন্টারগুলোতে সশরীরে ক্লাস চালু রাখায় তাদের জরিমানা করা হয় বলে এ দুই ম্যাজিস্ট্রেট জানান।

এছাড়া সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখারও তাদের নির্দেশ দেয়া হয় বলে জানান তারা।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। একই সঙ্গে লাইসেন্স গ্রহণ করে তাদের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য