,

ক্ষমতায় গেলে র‌্যাব-পুলিশের খারাপ সদস্যদের বাদ দেওয়া হবে : গয়েশ্বর

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় গেলে প্রতিষ্ঠান নয়, র‌্যাব-পুলিশের খারাপ লোকদের বেছে বেছে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ‘বাকশাল-গণতন্ত্র হত্যার কালো দিবস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচ-সাতটি লোকের জন্য তো প্রতিষ্ঠানকে ধ্বংস করা যাবে না। আমরা বাতিল করব না, বাছাই করে খারাপ লোকগুলো বাদ দেব। যারা ভালো, তারা বাহিনীতে কাজ করবে। দেশটা তো তাদেরও।’

সরকারের উদ্দেশে গয়েশ্বর রায় বলেন, ‘আপনাদের সামনে একটি পথ আছে। তা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তার সঙ্গে এবং জনগণের সঙ্গে সমঝোতা করেন। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিকভাবে দেশের অবস্থান স্পষ্ট হয়ে গেছে। তারপরও সরকারের দিক থেকে বলা হয়, বিএনপি লবিস্ট নিয়োগ করেছে। বিএনপির লবিস্ট নিয়োগ করার দরকার নেই। দেশের ১৬-১৭ কোটি মানুষই তো লবিস্ট। যারা খুন, গুম হচ্ছে তাদের মায়ের কান্না-চিৎকার বিশ্ববাসীর কানে যায় না? যায়। বিদেশিরা দেশের মানবাধিকার অবস্থা দেখতে আসতে চায়, কিন্তু প্রধানমন্ত্রী আসতে দিতে চান না। এতে প্রমাণ হয়- বাংলাদেশে এসব ঘটনা ঘটছে।’

সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ৭৫০ কোটি টাকার বাজেট নিয়ে বাংলাদেশের যাত্রা। অথচ গত ১০ বছরে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তিনি আরও বলেন, ‘ক্ষমতাসীন এই সরকারকে সবাই ভোট চোর বলে। কিন্তু তারা মাইন্ড করে না। কারণ, দিনের ভোট তারা রাতে করেছে।’

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা