,

করোনামুক্ত হলেন জিএম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা মুক্ত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের আরটিপিসিআর- এ নমুনা দেন তিনি। আজ শুক্রবার সকালে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে তার। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

চলমান জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে গেল ১৫ জানুয়ারি সংসদের আরটিপিসিআর-এ নমুনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। করোনা পরীক্ষায় তার ফলাফল পজেটিভ আসে। শুরু থেকেই জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাভাবিক ছিলেন। অটুট ছিল তার মনোবল। করোনার নেতিবাচক কোনো উপসর্গ ছিল না তার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত অসুধ গ্রহণ করেছেন। প্রয়োজনীয় সকল পরীক্ষার ফলাফল ভালো এসেছে তার।

সুস্থতা কামনায় দোয়া করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করায় নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য