,

গণধর্ষণের পর চুল কেটে ঘোরানো হলো রাস্তায়

news-image

অনলাইন ডেস্ক : এক তরুণের আত্মহত্যায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগ তুলে গণধর্ষণ করানো হয়েছে বিশ বছর বয়সী এক তরুণীকে। এখানেই শেষ নয়, গণধর্ষণের পর চুল কেটে, মুখে কালি মাখিয়ে প্রকাশ্যে রাস্তায় হাঁটানো হয় ওই তরুণীকে। ভারতের নয়াদিল্লির কস্ত্তরবা নগরের একদল নারীর বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনার নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে এমন কর্মকাণ্ডকে ‘অত্যন্ত লজ্জাজনক’ বলেও উল্লেখ করেছেন তিনি।

জানা গেছে, গত বছরের ১২ নভেম্বর ওই তরুণ আত্মহত্যা করেন। তার মৃত্যুর জন্য ২০ বছর বয়সী তরুণীকেই দায়ী করেন আত্মহত্যা করা তরুণের পরিবার।

এরপরই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান তরুণের চাচা। এরপর দলবদ্ধ ধর্ষণ করা হয়। দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেছেন, এই ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিওয়াল বলেন, ২০ বছরের এক তরুণীকে অবৈধ মদের কারবারিরা দলবদ্ধ ধর্ষণ করেন। এরপর তার মাথা মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে, মুখে কালি মাখিয়ে রাস্তায় হাঁটানো হয়। দিল্লি পুলিশকে দ্রুত সব অপরাধীকে গ্রেপ্তারে কাজ করতে আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য