,

মেক্সিকোয় এক মাসে ৩ সাংবাদিক খুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় আরও এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন। চলতি মাসে দেশটিতে দুর্বিত্তের হামলায় অন্তত তিন সাংবাদিক নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

হামলার শিকার হওয়া সাংবাদিক জোসে ইগনাসিও সান্তিয়াগো জানান, স্থানীয় সময় বুধবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সাকা প্রদেশের একটি গ্রামাঞ্চলে মহাসড়কে অস্ত্র নিয়ে একটি গাড়ি থেকে তার ওপর হামলার চেষ্টা হয়েছে।

একটি অনলাইন নিউজ সাইটের পরিচালক সান্তিয়াগো বলেন, তিনি পালাতে সক্ষম হয়েছেন। কারণ, তার সঙ্গে দুজন দেহরক্ষী ছিলেন।

২০১৭ সালে একবার অপহরণের শিকার হয়েছিলেন সান্তিয়াগো। তখন মেক্সিকো সরকারের পক্ষ থেকে তার সুরক্ষায় দুজন নিরাপত্তা রক্ষী দেয়া হয়।

চলতি বছরের শুরু থেকে মেক্সিকোতে সাংবাদিকরা তার ওপর চালানো হামলা-নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এ পরিস্থিতির মধ্যে নতুন এ হামলার ঘটনা ঘটলো। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি সান্তিয়াগোর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য