,

বিপিএলে বন্ধু, জাতীয় দলে শত্রু!

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ফরচুন বরিশালের হয়ে খেলতে ঢাকায় এসেছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। গতকাল বুধবার ঢাকায় আসার পর আজ বৃহস্পতিবার চট্টগ্রামে থাকা সাকিব, সোহানদের সঙ্গে যোগ দেবেন তিনি। এরপর একদিনের অনুশীলন শেষে ম্যাচেও দেখা যাবে এই ক্রিকেটারকে।

বিপিএলের পর বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আফগানদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে তাদের। তার আগেই বরিশাল দলে মুজিবকে সতীর্থ হিসেবে পেয়ে বেশ ফুরফুরে টাইগার ক্রিকেটাররা।

বিপিএলের এই বন্ধুকে জাতীয় দলে শত্রুর ভূমিকায় পাওয়ার আগেই তার বলে নিজেদের প্রস্তুত করে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। নেটে মুজিবের ঘূর্ণিতে অভ্যস্ত হতে চান বলেও জানান তিনি।

সোহান বলেন, ‘অবশ্যই চাইব যে তাকে যেন নেটে বেশি বেশি খেলতে পারি। তাহলে হয়তো আমাদের ব্যাটসম্যান যারা আছেন, তাদের জন্য অনেকটা সহজ হবে। তার বোলিংটা সম্পর্কে সবার একটা ধারণা থাকবে।’

আগামী ২৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। টানা দুই ম্যাচ হারের পর ওই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের ইঙ্গিত বরিশালের।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী