,

শুটিংয়ে গিয়ে হঠাৎ অসুস্থ পরীমনি, হাসপাতালে ভর্তি

news-image

বিনোদন ডেস্ক : সিনেমার শুটিং চলাকালীন স্পটেই অসুস্থ হয়ে পড়েন ঢালিউডের আলোচিক চিত্রনায়িকা পরীমনি। তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে স্বামী শরিফুল রাজও আছেন।

বৃহস্পতিবার গাজীপুরে অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন পরীমনি।

পরীমনি নিজেই গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে আছি। তারা করোনা পরীক্ষার জন্য স্যাম্পল নিয়েছে। ফল পেতে সময় লাগবে।বাকিটা এখনও জানি না।’

জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে শরীর খারাপ হতে থাকে পরীমনির। জ্বর-কাশিসহ করোনার লক্ষণ দেখা দেয়। সেসব উপেক্ষা করেই শুটিং সেটে হাজির হয়েছিলেন তিনি।

এ বিষয়ে ‘মা’ সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার বলেন, গাজীপুরে টানা কয়েকদিন শুটিং করার কথা ছিল। কিন্তু পরীমনির শারীরিক অবস্থা খারাপ দেখে বুধবার সকালেই শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। আগে জীবন পরে শুটিং। কিন্তু পরীমনিই বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিল জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার মধ্যরাতে পরীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ভোররাতের দিকে তাৎক্ষণিকভাবে ঢাকায় হাসপাতালে ভর্তি করানো হয়।

সম্প্রতি ভক্ত-অনুরাগীদের মা হতে চলোর সুখবর দেন পরীমনি। একই দিন বিয়ের খবরও প্রকাশ্যে আনেন এ নায়িকা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য