,

ইউক্রেনে ন্যাশনাল গার্ড সদস্যের গুলিতে নিহত ৫

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের ন্যাশনাল গার্ডের এক সদস্য একটি সেনা কারখানায় অতর্কিত গুলি চালিয়েছে। এতে পাঁচ জন নিহত এবং আরও পাঁচ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, দেশটির দিনিপ্রোর পিভডেনম্যাশ ক্ষেপণাস্ত্র কারখানা থেকে ডিউটি শুরুর আগে গার্ডদের অস্ত্র দেওয়ার সময় এই গুলির ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান।

বিবৃতিতে বলা হয়, কালাশনিকভ বন্দুক দিয়ে গুলি চালিয়ে ন্যাশনাল গার্ডের ওই সদস্য তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়। তার জন্ম ২০০১ সালে। বর্তমানে তাকে ধরতে অভিযান চলছে। ওই কারখানায় প্রতিরক্ষা সংক্রান্ত পরীক্ষামূলক উপাদান উৎপাদন করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য