,

কমিশনার মাহবুব তালুকদার একজন রোগাক্রান্ত ব্যক্তি: সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের বিভিন্ন মন্তব্যকে তার ‘ব্যক্তিগত এজেন্ডা’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

সিইসি বলেন, ‘তিনি একজন রোগাক্রান্ত ব্যক্তি। শারীরিক দিক দিয়ে উনি আসলেই অসুস্থ। তিনি কখনও আইসিইউতে, কখনও সিসিইউতে থাকেন। সিঙ্গাপুরে ট্রিটমেন্ট (চিকিৎসা) করেছেন, ভারতে ট্রিটমেন্ট করেছেন। বছরে প্রায় ৩০-৪০ লাখ টাকার ট্রিটমেন্ট করেন, এটা নির্বাচন কমিশন বহন করে থাকে।’

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ‘আরএফইডি টক’ অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

ইসি মাহবুব তালুকদার নির্বাচন ব্যবস্থার সংস্কার ও বিনা ভোটের নির্বাচন নিয়ে সমালোচনা করেছেন- এ বিষয়ে জানতে চাইলে কে এম নুরুল হুদা বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হলে ইসির কী করার আছে? এটা তো প্রার্থীদের সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত। বিনা ভোটে নির্বাচিত কেন হলো সেটা দেখার এখতিয়ার ইসির নেই।’

মাহবুব তালুকদারের উদ্দেশে সিইসি বলেন, ‘উনি এগুলো বলে থাকেন। কোনো নির্বাচন হলে ৬-৭ দিন ধরে বেছে বেছে বের করেন, কোন শব্দটা কোন জায়গায় ব্যবহার করবেন। যেটা মিডিয়ায় ভালো প্রচারণা পাবে। এ কথা বারবার বলেছি। উনি ব্যক্তিগতভাবে যেটা বলেন, সেটা উনার ব্যক্তিগত মতামত।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য