,

বগুড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বাস-অটোরিকশার সংর্ঘষে এক নারীসহ পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মীর্জাপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে অটোরিকশার চালকও রয়েছেন।

তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া ৫টার দিকে শেরপুর উপজেলার মীর্জাপুর আমতলা নামক স্থানে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ওই বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চার যাত্রী নিহত হন। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাদের পরিচয় নিশ্চিত করতে চেষ্টা চলছে বলেও জানান ওসি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়