,

মেয়র আতিক যে কারণে ড্রেনে নামলেন

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের বছিলার লাউতলা খাল উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তিন দিন অভিযান চালিয়ে খাল উদ্ধার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরই অংশ হিসেবে সেখানে পয়ঃনিষ্কাশন ড্রেন সংস্কার করা হয়। এ কাজের অগ্রগতি দেখেন ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম।

বছিলার লাউতলায় কাজ দেখতে নতুন করে সংস্কারের কাজ করা ড্রেনে নেমে পড়েন মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসি’র ফেসবুক পেজে ড্রেনে নেমে মেয়রের নির্মাণ কাজ তদারকির ছবি প্রকাশের পরই তা ভাইরাল হয়।

বছিলার লাউতলা এলাকায় পয়ঃনিষ্কাশন ড্রেন সংস্কার কাজ দেখতে ড্রেনে নেমে পড়েন ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম। ছবি: ফেসবুক
ফেসবুক পেজে শেয়ার করা পোস্টে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘জনগণের পয়সায় শহর উন্নয়নের কাজ হয়। জনগণ যাতে এর সর্বোচ্চ সুফলভোগী হয় এটা নিশ্চিত করা জনপ্রতিনিধির কাজ। মেয়র মো. আতিকুল ইসলাম সেটা নিশ্চিত করতে নিজেই ড্রেনে নেমে কাজের মান পরীক্ষা করে দেখছেন।’

জানা গেছে, মেয়র আতিকুল গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে লাউতলা খাল উচ্ছেদ অভিযান পরিদর্শন করতে যান। ওই অভিযানস্থলের কাছেই একটি সড়কে ড্রেন তৈরির কাজ চলছিল। সেই কাজের মান দেখতে নিজেই ড্রেনে নেমে পড়েন তিনি। এরপরই সেই ছবি তুলে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য