,

ডা. সালাউদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির সত্যতা পেয়েছে কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মাকোলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। অভিযুক্ত সালাউদ্দিনের বিরুদ্ধে একই কলেজের এক শিক্ষার্থীকে এক বছরের বেশি সময় ধরে যৌন হয়রানির অভিযোগ করছেন।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে এবং অভিযোগের বিষয়ে সত্যতাও পায় তদন্ত কমিটি। এদিকে কলেজ কর্তৃপক্ষ বলছে, তদন্ত কমিটির সুপারিশ ও কলেজের শৃঙ্খলাবিধি অনুযায়ী শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে হাসপাতালটির অধ্যক্ষ অধ্যাপক ডা. দৌলতুজ্জামান জানান, তদন্ত প্রতিবেদনে যে ধরনের নির্দেশনা রয়েছে, আমরা পরবর্তী সময়ে সেই পদক্ষেপ নেব। বিষয়টি হাসপাতালের চেয়ারম্যানকে অবহিত করা হবে। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ ও পরিবেশ বিনষ্ট করার জন্য আমাদের সার্ভিস রুলে শাস্তির ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থাও আমরা একই সঙ্গে গ্রহণ করব।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্ব^র ওই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ডা. সালাউদ্দিনকে আটক করে র‌্যাব। বর্তমানে সে আদালত থেকে জামিনে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য