,

সরে দাঁড়াচ্ছেন প্রিয়াঙ্কা?

news-image

বিনোদন ডেস্ক : অনেক বছর ধরেই বলিউডের সিনেমায় নেই প্রিয়াঙ্কা চোপড়া। কথা ছিল, ফারহান আখতার পরিচালিত আসন্ন সিনেমা ‘জি লে জারা’ দিয়ে আবারও কামব্যাক করবেন এই অভিনেত্রী। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ধাঁচের রোড ট্রিপ ঘরানার এই ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গী হওয়ার কথা ছিল ক্যাটরিনা ও আলিয়ার। সিনেমাটির গল্প লিখেছেন জোয়া আখতার, রীমা কাগতি এবং ফারহান আখতার।

ঠিক ছিল সবকিছুই তবে আচমকাই বদলে গেল পরিস্থিতি। সদ্য মা হওয়া প্রিয়াঙ্কা এই প্রজেক্টের অংশ নাও থাকতে পারেন, তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে।

সূত্রের খবর, এই মুহূর্তে নিজের সন্তানকেই সবচেয়ে বেশি সময় দিতে চান অভিনেত্রী। অন্তত এই মুহূর্তে নিজের সন্তানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নয় প্রিয়াঙ্কার কাছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। অন্যদিকে ‘জি লে জারা’ প্রযোজকরা নাকি ইতিমধ্যেই প্রিয়াঙ্কার পরিবর্তে অন্য কাউকে খোঁজার কাজ শুরু করেছেন।

কদিন আগেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সারোগেসির মাধ্যমে মা হওয়ার খবর জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। পাশাপাশি অভিনেত্রীর বোন মীরা চোপড়া জানিয়েছেন মেয়ের মা হয়েছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কাকে শেষ দেখা গেছে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’ ছবিতে। এই মুহূর্তে প্রিয়াঙ্কার হাতে রয়েছে হলিউডের একগুচ্ছ প্রজেক্ট। যেগুলো থেকেও সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হলি-বলি এই অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য