,

দুই বাসের রেষারেষিতে কিশোরের মৃত্যু : দুই চালক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজার মোড়ে আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের রেষারেষিতে পিষ্ট হয়ে এক হকার কিশোরের মৃত্যুর ঘটনায় দুই বাসচালককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. মনির হোসেন ও মো. ইমরান হোসেন। আজ রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মগবাজার মোড়ে আজমেরী গ্লোরী লিমিটেডের দুই বাসের রেষারেষিতে পিষ্ট হয়ে মো. রাকিব নামে এক কিশোর নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ বাস দুটি জব্দ করলেও সেসময় দুই চালক ও সহকারীরা পালিয়ে যান। পরে র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুই বাসচালককে গ্রেপ্তার করা হয়।

আ ন ম ইমরান খান আরও বলেন, এ বিষয়ে আগামীকাল বুধবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি