,

এ সরকারের আমলে আমাকে প্রধান করলেও ভোট সুষ্ঠু হবে না : গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘‘আমাদের কটাক্ষ করে বলা হয়- ‘মির্জা ফখরুলকে নির্বাচন কমিশন বানানো হবে’। এ সরকার ক্ষমতায় থাকতে মির্জা ফখরুল, মোশাররফ বা আমাকে প্রধান করলেও ভোট সুষ্ঠু হবে না।’’

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় এ কথা বলেন তিনি।

গয়েশ্বর রায় বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে কথা বলার দরকার নেই। আমাদের কথা হবে নিরপেক্ষ সরকার নিয়ে। এখানে নির্বাচন কমিশন কোনো ফ্যাক্টর না। মূলত ৭০-৮০ জন সরকারি কর্মকর্তা নির্বাচন পরিচালনা করে।’

মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, যুক্তরাষ্ট্র যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের অবসরে পাঠালে যুক্তরাষ্ট্র ভাবতো বাংলাদেশ বিষয়টি গুরুত্ব দিচ্ছে। কিন্তু সরকার তা না করে বাংলাদেশকে বহির্বিশ্বের রোষানলে ফেলছে। এর ফলে দেশ একঘরে হয়ে যেতে পারে।

কৃষক দলের সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মোশারফ হোসেন এমপি প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা