,

করোনা সংক্রমিতদের আইসোলেশন ৫-৭ দিন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমিতদের আইসোলেশন ১০ দিনের পরিবর্তে ৫ থেকে ৭ দিন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। খুব শিগগির অধিদপ্তর নতুন আইসোলেশন নীতির এ ঘোষণা দেবে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় আইসোলেশন ১৪ দিন ছিল।

‘কোভিড-১৯-এর নতুন ধরন অমিক্রনের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি হাসপাতালগুলোর প্রস্তুতি’ শিরোনামে এই মতবিনিময় সভায় রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারের পরিচালক (মেডিকেল) আরিফ মাহমুদ স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, কোভিড আক্রান্তদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে পাঁচ দিনের আইসোলেশনের নতুন নীতিমালা করা হয়েছে। কারণ এ সময়ে চিকিৎসক ও নার্সসহ হাসপাতালের জনবলও ব্যাপক হারে আক্রান্ত হওয়ায় তাদের দীর্ঘ সময় অনুপস্থিত থাকতে হচ্ছে। এতে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া বেসরকারি হাসপাতালে র‍্যাপিড আরটি পিসিআরের অনুমতি এবং আক্রান্ত ব্যক্তিরা যেন যত্রতত্র জায়গা থেকে ওষুধ কিনে না খান, সে জন্য একটি চিকিৎসা নীতিমালা তৈরির অনুরোধ জানান তিনি।

জবাবে মন্ত্রী বলেন, আইসোলেশন নীতি নিয়ে ইতিমধ্যে সরকার আলোচনা করেছে। খুব শিগগির পাঁচ থেকে সাত দিন আইসোলেশনে থাকার ঘোষণা আসবে। এ ছাড়া সরকার নতুন চিকিৎসা নীতিমালাও তৈরি করবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৬৫ শতাংশের টিকা নেওয়া ছিল না। ১৭ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ৭৯ জন মারা গেছেন। এর মধ্যে ৫১ জনের টিকা নেওয়া ছিল না। বাকি ২৮ জনের টিকা নেওয়া ছিল। শতাংশের হিসাবে যা ৩৫ শতাংশ। ওই ২৮ জনের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ৬ জন। আর দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছিলেন ২২ জন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি