,

ঢাকা থেকে শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় হস্তান্তর করা হবে। আজ মঙ্গলবার বিকেলে এসএমপি কমিশনার নিশারুল আরিফ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখে সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল সোমবার রাজধানীর উত্তরা ও ফার্মগেট এলাকা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে তাদের পরিবার। উত্তরা থেকে দুই ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়ে একই বিশ্ববিদ্যালয়ের আরেক প্রাক্তন শিক্ষার্থী শাহ রাজী সিদ্দিকী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।

সেখানে তিনি উল্লেখ করেন, উত্তরা থেকে যে দুজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তারা হলেন- শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্র হাবিবুর রহমান স্বপন। তিনি বর্তমানে একটি মার্কিন প্রতিষ্ঠানে কাজ করেন। অপরজন হলেন স্থাপত্য বিভাগের প্রাক্তন ছাত্র রেজা নূর মুঈন। রেজা দেশের একটি খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠানে স্থপতি হিসেবে কাজ করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য