রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তাবনার এক দশকেও শুরু হয়নি নির্মাণ কাজ

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২০০৪ সালে কোনো ধরনের অবকাঠামো ছাড়াই মেঘনার পূর্ববর্তী আশুগঞ্জ পুরাতন ফেরিঘাট এলাকাটিকে ‘পোর্ট অব কল’ ঘোষণা করা হয়। পরে ২০১০ সালে আশুগঞ্জকে পূর্ণাঙ্গ নৌবন্দর ঘোষণা দেওয়া হয়। এর পর থেকে আশুগঞ্জ নৌবন্দরটি ভারত-বাংলাদেশ দুই দেশের ব্যবসাবাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু গত এক দশকেও এটি পূর্ণাঙ্গ নৌবন্দরে রূপ পায়নি। দৃশ্যমান কোনো উন্নয়নও হয়নি। ‘আশুগঞ্জ অভ্যন্তরীণ টার্মিনাল প্রকল্প’ এর কাজও শুরু হয়নি এখনো। এ অবস্থায় একটি মাত্র জেটির ওপর ভর করে চলছে এ নৌবন্দরের কার্যক্রম। তবে সংশ্লিষ্টরা বলছেন- অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে আধুনিক বন্দর নির্মাণ কাজ।

প্রায় ২৫ একর জমির উপর প্রস্তাবিত আশুগঞ্জ নৌ-বন্দরটি নির্মাণে ভূমি অধিগ্রহণসহ ব্যয় ধরা হয়েছে ১২শ ৯৬ কোটি টাকা। ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। আগামী ২০২৪ সালের মধ্যে নৌবন্দরটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ভৈরব-আশুগঞ্জ নৌ-বন্দরের বিআইডব্লিওটিএর একজন কর্মকর্তা জানান, নৌবন্দরটি নির্মাণের জন্য ২৪৫ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে আশুগঞ্জ অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল নৌ-বন্দর নির্মাণের প্রকল্পটি ২০১১ সালের ৪ জানুয়ারি একনেকে অনুমোদন দেওয়া হয়। পরে নৌ-বন্দরটির উন্নয়নে সরকার কয়েক দফা উদ্যোগ নেয়। তবে ভ‚মির বেশি মূল্যের সঙ্গে প্রস্তাবিত প্রকল্প ব্যয়ের সামঞ্জস্য না থাকায় নৌ-বন্দটির উন্নয়নে উদ্যোগ মাঝ পথে থমকে যায়। পরে ২০২০ সালে জটিলতা কাটিয়ে আধুনিক বন্দর নির্মাণের উদ্যোগ নেয় সরকার। প্রকল্পের ব্যয় অনুযায়ী ভ‚মি অধিগ্রহণসহ আনুষঙ্গিক কাজে ৬শ ৩৯ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার। তবে ওয়ারিশদের জটিলতার কারণে ১শ ১২ কোটি ১৯ লাখ ৩৩ হাজার টাকা প্রদানের কাজ এখনো শেষ হয়নি। তবে টার্মিনাল করতে কোনো বাধা নেই। ফলে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাতি জমি অধিগ্রহণ করে প্রকল্প পরিচালকের কাছে হস্তান্তর করা হয়। এর ফলে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়।

জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন ধরে আশুগঞ্জ নৌ-বন্দরটি নাজুক অবস্থায় পড়ে রয়েছে। নামেই কেবল নৌবন্দর। একটি মাত্র জেটির উপর ভর করেই চলছে নৌবন্দরের কার্যক্রম। বর্তমানে এ বন্দরে অভ্যন্তরীণ নৌ-পথে পণ্য পরিবহন করা হচ্ছে। এর মধ্যে আশুগঞ্জ নৌ-বন্দর থেকে ঢাকা, চাঁদপুর, নারায়ণগঞ্জ এবং সর্বশেষ উত্তরের জেলা সুনামগঞ্জে পণ্য পরিবহন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন না হওয়ার পাশপাশি নদী শাসন না করা এবং ডুবোচর অপসারণ না করায় শুষ্ক মৌসুমে পণ্যবাহী কার্গো জাহাজগুলো ডুবোচরে আটকা পড়ে। এতে বিড়ম্বনার শিকার হন পণ্য আমদানিকারকরা। এ অবস্থার মধ্যে গত ২০১১ সালে ভারত প্রথমবারের মতো আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের জন্যে ভারী মালামাল পরিবহন করে। পরে ভারত একাধিকবার কলকাতা হলদিয়া বন্দর থেকে আশুগঞ্জ নৌ-বন্দর ব্যবহার করে লোহার পাত, ভারী স্টিলজাত পণ্য, খাদ্যশস্য চাল ও গম পরিবহন করে। সহজে ভারত থেকে বাংলাদেশের উপর দিয়ে পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হওয়ায় আশুগঞ্জ নৌ-বন্দরটি দুই দেশের অর্থবাণিজ্যের ক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ শহর শিল্প বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপ্টি বলেন, আশুগঞ্জ নৌ-বন্দরটি আধুনিকায়ন হলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের পিছিয়ে পড়া রাজ্যগুলোতে সহজে পণ্য পরিবহন করা যাবে। এতে উভয় দেশ লাভবান হবে।

এ ব্যাপারে বক্তব্য নিতে একাধিকবার প্রকল্প এলাকায় গিয়েও প্রকল্প পরিচালক সাজিদুর রহমানকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সদ্য বিদায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা খান জানান, গুরুত্বপূর্ণ হওয়ায় ভারত-বাংলাদেশ যৌথ অর্থায়নে নৌ-বন্দরটি নির্মাণ করা হচ্ছে। অধিগ্রহণকৃত জায়গাটি নৌ-পরিবহন মন্ত্রণালয়কে বুঝিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরেই দৃশ্যমান কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করছি।

এ ব্যাপারে আখাউড়া স্থল বন্দরের আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট মেসার্স আদনান ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তারুজ্জামান জানান, কলকাতার হলদিয়া নৌ-বন্দর থেকে পণ্য নিয়ে একটি জাহাজ মাত্র চার দিনের মাথায় আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করতে পারেন। আশুগঞ্জ নৌ-বন্দর থেকে মাত্র ৪২ কিলোমিটার সড়কপথ অতিক্রম করে অখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে পণ্য পরিবহন করা যায়। পক্ষান্তরে, সড়ক পথে কলকাতা থেকে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনে অন্তত ৮ থেকে ১০ দিন সময় লাগে। এর মধ্যে পাহাড় ধসের ঘটনা ঘটলে পণ্য পরিবহনে আরও জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। এ অবস্থার প্রেক্ষিতে বিকল্প পথ হিসেবে বাংলাদেশের আশুগঞ্জ নৌ-বন্দরকে বেছে নেয় ভারত সরকার।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী