,

টস হেরে ব্যাটিংয়ে ঢাকা, ফিরলেন মাশরাফী

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হচ্ছে মিনিস্টার ঢাকা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

বিপিএলের শুরুতে ব্যাক পেইনের কারণে ঢাকার হয়ে প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি মাশরাফী বিন মোর্ত্তজা। তবে নিজেদের চতুর্থ ম্যাচে বিপিএলের সফলতম এই অধিনায়ককে দলে পাচ্ছে ঢাকা। আজ সিলেটের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

প্রসঙ্গত, ২০২০ সালের শেষের দিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পর আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি মাশরাফীকে। দীর্ঘ বিরতির পর আবারও মাঠে নামতে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই পেসার।

মিনিস্টার ঢাকা :

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ শেহজাদ, নাঈম শেখ, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম চৌধুরী, আন্দ্রে রাসেল, ইসুরু উদানা, মাশরাফী বিন মোর্ত্তজা, রুবেল হোসেন ও হাসান মুরাদ।

সিলেট সানরাইজার্স :

মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, মুক্তার আলী, তাসকিন আহমেদ, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম ও রবি বোপারা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী