,

‘ফাইনালে’ হেরে গেল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে হেরে কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটের মূল পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্নটা শেষ হয়ে গেল বাংলাদেশের।

২২ রানে হেরে গেছেন বাংলাদেশের মেয়েরা।

মূল পর্বের টিকিট নিশ্চিত করার মিশনে মালয়েশিয়া, কেনিয়ার পর স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায় নিগার সুলতানার দল।

শ্রীলংকার বিপক্ষে গ্রুপে শেষ ম্যাচটা তাই বাংলাদেশের জন্য ছিল অঘষিত ‘ফাইনাল’।

আর সেই ফাইনালেই হেরে কমনওয়েলথ গেমসের মূলপর্বে ওঠা হলো না বাংলাদেশের।

কুয়ালালামপুরে বাছাইপর্বের শেষ ম্যাচে সোমবার আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান তোলে শ্রীলংকা।

জবাবে ২০ ওভারে বাংলাদেশ তুলতে পেরেছে ৫ উইকেটে ১১৪ রান।

চতুর্থ ওভারে দলীয় রানে ১৪ রানে শ্রীলংকার ওপেনার ভিষ্মি গুনারত্নে ৭ রানে ফেরায় বাংলাদেশ। কিন্তু আরেক ওপেনার আতাপাত্তুকে আটকাতে পারেনি বাঘিনীরা। ২৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেন ৪৮ রান আতাপাত্তু।

দশম ওভারের শেষ বলে তিনি আউট হওয়ার সময়ই শ্রীলংকার সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৭২ রান।

এরপর হার্শিতা মাধবীর ২২ বলে ১৯, নীলাক্ষী ডি সিলভার ২৫ বলে ২৮ আর আনুশকা সঞ্জীবনীর ১৬ বলে ২০ রানের সুবাদে ১৩৬ রানের লড়াকু লক্ষ্য ছুড়ে শ্রীলংকা।

সালমা খাতুন ৪ ওভারে ১৪ রানে ১ উইকেট নেন, সানজিদা আক্তার উইকেট না পেলেও ৩ ওভারে দিয়েছেন ১৭ রান।

বাকি চার বোলার সুরাইয়া আজমিন ২ ওভারে ১২ রানে ১ উইকেট, নাহিদা আক্তার ৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট, রুমানা আহমেদ ৪ ওভারে ৩৩ রানে ১ উইকেট নেন। ৩ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন রিতু মনি।

জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ৯ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন ওপোনার শামিমা সুলতানা। আরেক ওপেনার মুরশিদা ৩৬ বলে ৩ চারে করেন ৩৬ রান।

নিগার ২১ বলে ২ চারে করেছেন ২০ রান।

কিন্তু এরপর ধস নামে বাংলাদেশি ব্যাটারদের। কেবল পাঁচে নামা সোবহানা মুস্তারি ১৩ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন।

বাকি কেউ দুই অংকের ঘরেই পৌঁছুতে পারেননি। ফলে ১১৪ রানের বেশি যেতে পারেনি বাংলাদেশ দল।

শ্রীলংকার চামারি আতাপাত্তু বল হাতেও ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ১৭ রান দিয়ে তুলে ৩ উইকেট। অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন তিনি।

আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে ২২তম কমনওয়েলথ গেমস। যেখানে বাংলাদেশকে হারিয়ে অষ্টম দল হিসেবে যুক্ত হয়েছে শ্রীলংকা। বাংলাদেশের মেয়েদের হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে।

আট দলের টুর্নামেন্টের বাকি ৭ দল হলো- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী