,

আজ পাওনা টাকা পাবেন ২০ গ্রাহক

news-image

নিজস্ব প্রতিবেদক : ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডটকমের গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া শুরু হচ্ছে। আজ থেকে এ টাকা পাবেন গ্রাহকরা। প্রাথমিকভাবে এদিন ২০ জনকে আনুষ্ঠানিকভাবে টাকা দেওয়া হবে। আগামীতে পর্যায়ক্রমে অন্য গ্রাহকদের পাওনা অর্থও পরিশোধ করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ জানুয়ারি (আজ) দুপুর ১২টায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফস্টার পেমেন্ট গেটওয়ের কাছে কিউকমের গ্রাহকের আটকে থাকা টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। টাকা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। ডিজিটাল কমার্স সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলীর সই করা এক নোটিশে এ কথা জানানো হয়। এতে বলা হয়, অতিরিক্ত

বাণিজ্য সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে ডিজিটাল কমার্সসংক্রান্ত কার্যক্রম ও ভোক্তা-বিক্রেতা অসন্তোষ নিয়ে টেকনিক্যাল কমিটির দ্বিতীয় সভা হবে। সভা শেষে টাকা হস্তান্তর করা হবে। সিআইডির ক্লিয়ারেন্স অনুযায়ী কিউকমের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। প্রথমে ২০ জনকে অর্থ দেওয়া হবে। এর পর বাকি ৬ হাজার ৭০১ গ্রাহক ফেরত পাবেন টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান গতকাল গণমাধ্যমকে বলেন, গত বছরের অক্টোবর মাসে কিউকমসহ কয়েকটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের বিষয়ে একটি চিঠি দিয়েছিল সিআইডি। আমরাও গত মঙ্গলবার অফিসিয়ালি চিঠি দিয়েছি। তারা ক্লিয়ারেন্স দিয়েছে। কাল ২০ গ্রাহককে ডেকে টাকা ফেরত দিয়ে আনুষ্ঠানিকভাবে রিলিজ শুরু করব। এর পর বাকিরা টাকা ফেরত পেতে থাকবেন।

গত ১০ জানুয়ারি ৭২১ গ্রাহকের ক্রয়াদেশের বিপরীতে ৫৯ কোটি টাকা ফেরতের বিষয়ে একমত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দেয় কিউকম ও তাদের পেমেন্ট গেটওয়ে ফস্টার। এ পেমেন্ট গেটওয়ের কাছে কিউকম ডটকমের আটকে থাকা টাকার পরিমাণ ৩৯৭ কোটি। এর আগে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম। বাজার মূল্যের চেয়ে কমদামে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েও পণ্য না দেওয়ার অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য