,

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৪ আরোহীর মৃত্যু

news-image

ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই আরোহী ঘটনাস্থলে এবং বাকি দুই আরোহী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। গতকাল রোববার রাতে উপজেলার হরিতকীডাঙ্গা বাজারের অদূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে ধামইরহাটের সাপ্তাহিক হাটে চারজন সবজি ব্যবসায়ী বেচাকেনা শেষে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমথ্যে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের হরিতকীডাঙ্গা বাজারের পূর্বদিকে উজ্জল চাউল কলের সামনের পাকা রাস্তায় পিছন থেকে মোটরসাইকেলটিতে জয়পুরহাটগামী একটি বালুভর্তি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে সুফিয়ান (১৮) ও মোজাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০) মারা যায়।

এ সময় স্থানীয়রা দক্ষিণ জাহানপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে স্বজল (২২) ও জুয়েল হোসেনের ছেলে মিনহাজকে (২০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে যাত্রাপথে তাদের মৃত্যু হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, একই মোটরসাইকেলে চারজন ধামইরহাট থেকে বাড়ি ফিরছিলেন, নিহত দুজনের লাশ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে এবং আহত দুজনকে রামেক হাসপাতালে রেফার করা হলে যাত্রা পথেই তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য