,

অর্ধেক জনবলে আদালতের কার্যক্রম পরিচালনার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের বিস্তার রোধে আজ সোমবার থেকে দেশের সকল বিচারিক আদালতে অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের প্রধান বিচারপতির আদেশক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মাে. আলী আকবর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করােনাভাইরাসজনিত রােগ সংক্রমণের সার্বিক অবস্থার অবনতি হওয়ায় এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিগণের সঙ্গে আলােচনাক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে, আগামী ২৪ জানুয়ারি হতে ০৬ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ পর্যন্ত দেশের সকল অধস্তন আদালত/ট্রাইব্যুনালে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক সহায়ক কর্মকর্তা/কর্মচারী নিয়ে সকল প্রকার কার্যক্রম পরিচালিত করবে। অন্যানা কর্মকর্তা-কর্মচারীগণ কর্মস্থলে অবস্থান করবেন।

এর আগে ২০২২ সালের ২৪ জানুয়ারি থেকে ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/বেসরকারি অফিসসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণ-পূর্বক অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করার বিষয়ে নির্দেশনা জারি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য