,

সরকারের অনুমতি ছাড়া ভিসিরও পদত্যাগের ক্ষমতা নেই : মান্না

news-image

নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন ধর্মঘট করছে। তারা যে লড়াই করছে কীসের জন্য। তারা এখনই বড় কিছু চায়নি। তারা শেখ হাসিনার পদত্যাগ চায়নি, সরকারের পদত্যাগ চায়নি, ওই বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ চায়।

মান্না বলেন, ওই ভিসি বলেছেন আমি পদত্যাগ করতে পারি যদি সরকার বলে। ভাবতে পারেন! কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসির ক্ষমতা নাই সরকারের অনুমতি ছাড়া পদত্যাগ করার।

আজ রোববার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে আসাদ পরিষদের উদ্যোগে শহীদ আসাদ স্মরণে এ সভা হয়।

মান্না আরও বলেন, ওখানে যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার (উপাচার্য) অসদাচরণের কারণে, তার দুর্নীতির কারণে তাকে পথের মধ্যে, রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখেন ২৪ ঘণ্টা, তারপরও তার বলার ক্ষমতা নেই আমি বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকতে পারব না। এতোই দাসের দাস!

আসাদ পরিষদের আহ্বায়ক অধ্যাপক মাহবুবউল্লাহর সভাপতিত্বে ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, নির্বাহী কমিটির সদস্য জহির উদ্দিন স্বপন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান প্রমুখ।

দেশের শিক্ষাব্যবস্থার প্রসঙ্গ টেনে মাহমুদুর রহমান মান্না বলেন, শিক্ষাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এখানে তিনটা থার্ড ডিভিশন, তিনটা থার্ডক্লাস পাবার পরেও বিশ্ববিদ্যালয়ে চাকরি পাচ্ছেন, ইউনিভার্সিটির শিক্ষক হচ্ছেন। অনেক সচিব আছেন যিনি তিনটা থার্ডক্লাস পেয়েছেন।

মান্না বলেন, মেধার কি কোনো বিকল্প আছে। যার যেখানে যোগ্যতা তিনি সেখানে যাবেন, তবেই তো দেশ বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন সেটা গড়ে উঠবে। না হলে তো হবে না।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি